26.2 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

দুপুরে সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠকটি দুপুরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল রোববার সিইসির দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
কর্মকর্তারা জানান, সোমবার দুপুর ২টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ২টায় আগারগাঁওয়ে কমিশন ভবনে সিইসির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’র ব্যানারে ‘ব্লকেড’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপরই বৈঠকটি বাতিল করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারের লক্ষ্য: প্রধান উপদেষ্টা

News Desk

বিদেশ সফরে যেতে দেয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

News Desk

পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে : হাফিজ

News Desk

গাজায় ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৩৯

News Desk

গণতন্ত্র বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে : ডা. জাহিদ

News Desk

জোরপূর্বক গুম নিয়ে জাতিসংঘে অভিযোগ বেলুচ নারীদের

News Desk
Translate »