BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিচ্ছে : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিচ্ছে, দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে।’

রোববার (২ নভেম্বর) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এই শঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটি একটা অনিশ্চয়তা হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে? কি হতে পারে?’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা দেখছি যে, বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, তারা মাথা তুলে উঠতে শুরু করেছে, আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা এনার্কি সিচুয়েশন তৈরি করে পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে, সোশ্যাল মিডিয়াতেও সেই প্রপাগান্ডা, মিথ্যা তথ্য প্রচার করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে।’
বিআরএসটি/এসএস

Related posts

ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয়’ বললো ভারত

brs@admin

কান্নাজড়িত কণ্ঠে ইসরায়েলকে ‘দয়া’ দেখানোর আহ্বান ডব্লিউএইচও প্রধানের

brs@admin

৩১ মে নজরুল কনসার্ট: একমঞ্চে গাইবে ১০ ব্যান্ড

brs@admin

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল একাধিক বাড়ি, নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

News Desk

আওয়ামী লীগ খুনিদের দল, খুনি হাসিনার ফাঁসি চাই: সারজিস

brs@admin

ভারতের সরকারি ওয়েবসাইটে ঝুলছে ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ ব্যানার

News Desk