27.9 C
Bangladesh
Thursday, October 22, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ট্রাম্পের নবম আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান খামেনির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবম আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং ট্রাম্পের দাবি যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে, তা খারিজ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

সোমবার খামেনি রাষ্ট্রীয় মিডিয়ার মাধ্যমে বলেন, ‘ট্রাম্প নিজেকে চুক্তি প্রতিষ্ঠাকারী বলছেন। কিন্তু যদি চুক্তি জোরপূর্বক চাপের মাধ্যমে করা হয় এবং ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকে, তবে এটি চুক্তি নয়, বরং জোরজবরদস্তি এবং দমনমূলক আচরণ।’

ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের পার্লামেন্টে বলেন, গাজার সংঘাতের পরে তেহরানের সঙ্গে ‘শান্তিচুক্তি’ করার সুযোগ থাকলে তা চমৎকার হবে। খামেনি জবাব দেন, ‘মার্কিন প্রেসিডেন্ট গর্ব করে বলেছেন তারা ইরানের পারমাণবিক শিল্পকে বোমা দিয়ে ধ্বংস করেছে। খুব ভালো, তাহলে স্বপ্ন দেখতে থাকো। ইরানে পারমাণবিক সুবিধা আছে কি নেই, তা মার্কিন যুক্তরাষ্ট্রের কী কাজে আসে? এই হস্তক্ষেপ অযথা, ভুল ও জোরপূর্বক।’

পশ্চিমা দেশগুলো ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে গুপ্তভাবে পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা করছেন বলে অভিযোগ করে এবং এর অবসান চায়। ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং অস্ত্র তৈরি করতে নয়।
বিআরএসটি/এসএস

Related posts

ঐক্য ও সহিষ্ণুতা প্রদর্শনের বিকল্প নেই: রাষ্ট্রদূত মুশফিক

News Desk

আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

News Desk

সাংস্কৃতিক পরিবেশনায় চলছে জামায়াতের সমাবেশের প্রথম পর্ব

News Desk

পুলিশের কনস্টেবল পদে ৮ হাজার নিয়োগ, আবেদন শুরু আজ

brs@admin

অবসর ভেঙে ফিরছেন রস টেলর, নিউজিল্যান্ড নয়, খেলবেন মায়ের দেশের হয়ে

News Desk

‘প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে’

News Desk
Translate »