26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

ভোলার মেঘনায় সিমেন্ট বোঝাই জাহাজ ডুবি

ভোলা জেলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে এমভি সৌমী-১ নামে একটি সিমেন্টবেঝাই কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার চৌকিঘাটা মাছ ঘাটের অদূরে মধ্য মেঘনায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এমভি টিটু-৫৪ নামের অপর একটি জাহাজের ধাক্কায় এমভি সৌমি-১ মালবাহী জাহাজটি ডুবে যায়। এতে এমভি সৌমি-১ জাহাজে থাকা ১৮ হাজার বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে।

জাহাজ মালিকের দাবি, এ ঘটনায় তাঁর ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ডুবে যাওয়া জাহাজের মাস্টার মো. আমিনুল ইসলাম দৌলতখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে গতকাল শুক্রবার দুপুরে ভোলার দৌলতখানের মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়ে যায় এমভি সৌমি-১। আজ শনিবার দুপুরে বিপরীত দিক থেকে আসা আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ নামের অপর জাহাজটি সৌমি-১-কে সজোরে ধাক্কা দেয়ায় সৌমি-১ জাহাজের তলা ফেটে গিয়ে ডুবে যায়। পরে জাহাজে থাকা ৬ নাবিককে স্থানীয় জেলেদের সহযোগিতায় ট্রলারযোগে উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত জাহাজের মাস্টার আমিনুল হক জানান, তাঁরা বারবার ভিএইচএফ মেরিন রেডিওতে আকিজ গ্রুপের এমভি টিটু-৫৪ জাহাজটিকে সতর্ক করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি আরও জানান, জাহাজে থাকা সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে জানান, এমভি টিটু-৫৪ জাহাজের ধাক্কায় সৌমি-১ নামের জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌমি-১ জাহাজের মাস্টার আমিনুল ইসলাম এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।
বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।
বিআরএসটি/এসএস

Related posts

দুই-তিন ফসলি জমিতে স্থাপনা নির্মাণ করা যাবে না : কৃষি উপদেষ্টা

News Desk

আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথের সম্ভাবনা : মন্ত্রিপরিষদ সচিব

News Desk

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের মৃত্যু

News Desk

প্রধান উপদেষ্টার দেওয়া সময়ের মাঝেই নির্বাচন হতে হবে : সেলিম উদ্দিন

brs@admin

ইরানের ইউরেনিয়াম মজুতের কী হয়েছে, জানেন না মার্কিন কর্মকর্তারা

brs@admin

জাতীয় পতাকা পরিবর্তনের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন : প্রেস উইং

brs@admin
Translate »