27.1 C
Bangladesh
Monday, October 19, 2026
BRS TIMES
পিরোজপুরে আলমগীর হোসেনের সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে আলমগীর হোসেনের সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আসরের নামাজের পর পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে প্রবীণ ও ত্যাগী নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন চিকিৎসাধীন রয়েছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নজরুল ইসলাম খান আরও বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া রাজনীতি ও সমাজসেবার সঙ্গে যুক্ত সবার নৈতিক দায়িত্ব। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পথে দলীয় নেতাকর্মীরা নানা ঘটনা ও দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন। এসব ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দলের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠান শেষে অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত রোগমুক্তি, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি এবং জাতীয়তাবাদী দলের সার্বিক সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Related posts

রাশিয়া-ভারত-চীন ত্রয়ী আবার সক্রিয় হচ্ছে?

brs@admin

লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

brs@admin

যুক্তরাষ্ট্র আর বিশ্বনেতা নয়, কেবল ইসরায়েলের ইচ্ছা বাস্তবায়নকারী: সুইস বিশেষজ্ঞ

brs@admin

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছে ইরান

brs@admin

নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর

brs@admin
Translate »