BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

শিক্ষাবিদ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ অধ্যাপক তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

বুধবার (০৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মেয়ের জামাই সারোয়ার জাহান সংবাদ মাধ্যমকে বলেন, ‍‌‘হৃদরোগের চিকিৎসায় তাকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওনার হার্টে রিং পড়ানোর কথা ছিল।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক ড. ইউনূস সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন। পরে তাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা দেবে জাতিসংঘ ও জাপান

brs@admin

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

News Desk

রাজনীতিতে ফিরবেন না খালেদা জিয়া

brs@admin

একনেকের বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

brs@admin

হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফাটলো কামরুল ইসলামের

brs@admin

চীনের গানসু প্রদেশে ভয়াবহ বন্যা

News Desk