BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

মির্জা ফখরুলের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে অংশ নেন।
বিআরএসটি/এসএস

Related posts

বিশ্ব মোড়লদের সামনেই ফিলিস্তিনের জন্য কথা বললেন এরদোয়ান

brs@admin

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা

brs@admin

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ২৬ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত : কিয়াক সুং

brs@admin

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের

brs@admin

প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল

News Desk