শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ডা. শফিকুর রহমানের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রিপাবলিক অব কসোভোর রাষ্ট্রদূত মি. লুলজিম প্লানা। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।

রাষ্ট্রদূত মি. লুলজিম প্লানা বৈঠকের শুরুতেই জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও কসোভোর দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তারা খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কসোভোর দৃঢ় সমর্থন থাকবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন- জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
বিআরএসটি/এসএস

Related posts

কনটেন্ট ক্রিয়েটর থেকে অভিনেত্রী

brs@admin

গুম প্রতিরোধ ও বিচার নিশ্চিতের আহ্বান ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স- ইউভেডের

brs@admin

জাল সনদ ভিসা জটিলতার মূল কারণ : লুৎফে সিদ্দিকী

brs@admin

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ, পত্রিকা অফিসে আগুন

brs@admin

কোরআন অবমাননা: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রেফতার

News Desk

ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা

brs@admin
Translate »