32.8 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় দিনের কর্ম বিরতি‎ ‎

পিরোজপুর প্রতিনিধি : সারা দেশের ন্যায় পিরোজপুরেও বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের টানা ২য় দিনের কর্ম বিরতি পালিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর সদর উপজেলা শাখার আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অধীনস্থ সম্প্রসারিত টিকা দান কর্মসূচি ইপিআইসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবিকৃত নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪ তম গ্রেডে আপগ্রেডেশনসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ইপিআই,আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইন সহ সকল প্রকার কার্যক্রম ০১/১০/২৫ ইংরেজি তারিখ হতে বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করা হয়।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃসাগর শিকদার, সহ-সভাপতি বিনয় কৃষ্ণ পাল , সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, কোষাধ্যক্ষ জেসমিন আক্তার , সাংগঠনিক সম্পাদক শামীম হাসান খান, সহ-সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন, প্রচার সম্পাদক সালমা সুলতানা , মরিয়ম বেগম, উজ্জ্বল প্রমুখ।
‎
‎এ সময় তারা বলেন, সারা দেশের ন্যায় পিরোজপুরেও আমরা এই কর্ম বিরতি পালন করছি। আমাদের মোট ছয়টা দাবি। বিগত দিনেও আমাদের বিভিন্ন রকমের আশ্বাস দেয়া হয়েছে কিন্তু তার প্রতিফলন ঘটেনি। এবার প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবিগুলো পূরণ করলেই আমরা আমাদের স্ব স্ব কর্মস্থলে ফিরে যাবো।
বিআরএসটি/এসএস

Related posts

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

News Desk

‘বাবরি মসজিদ’ নির্মাণে দানবাক্সে পড়লো পৌনে ২ কোটি টাকা

News Desk

অভিবাসী বিতাড়ণের পরিধি বাড়ানোর নির্দেশ ট্রাম্পের

brs@admin

জুলাই সনদের ৩টি দফা নিয়ে বিএনপির আপত্তি

News Desk

২৬ টাকা কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

News Desk

মার্কিন হামলার কঠিন জবাব দেবে ইরান: আমির হাতামি

brs@admin
Translate »