BRS TIMES
ই-ভ্যাট সার্ভারের চাপে বাড়ল অক্টোবরের রিটার্ন জমার সময়
অর্থনীতিপ্রচ্ছদ

ই-ভ্যাট সার্ভারের চাপে বাড়ল অক্টোবরের রিটার্ন জমার সময়

সার্ভার জটিলতার কারণে অক্টোবর মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমার সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান সই করা এক বিশেষ আদেশে এ সময় বাড়ানোর কথা জানানো হয়। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এতে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের রিটার্ন জমা দিতে পারেননি।

ভ্যাট রিটার্নের সময় যেভাবে বাড়ল

অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমার শেষ সময় ছিল ১৫ নভেম্বর। সার্ভার জটিলতায় ওই সময়ের মধ্যে রিটার্ন দাখিলের কার্যক্রম ব্যাহত হওয়ায় করদাতাদের ভোগান্তির কথা বিবেচনা করে আরও সাত দিন সময় দেওয়া হলো।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২২ নভেম্বরের মধ্যে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে জমা দেওয়া যাবে। এই সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা আরোপ করা হবে না।

এনবিআরের এ আদেশের অনুলিপি সংশ্লিষ্ট সদস্য, প্রথম সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Related posts

কে এই আয়াতুল্লাহ আলী খামেনি

brs@admin

সীমান্তে ২ কোটি টাকার ভারতীয় গরু ও মহিষ জব্দ

News Desk

তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং

rahman himel

অর্থ পাচারে এমন নজির বিশ্বে বিরল ‐ বললেন টাস্কফোর্স উপদেষ্টা

rahman himel

‘অবৈধ’ ঘোষণার পর কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

News Desk

মমতা বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গের সীমান্ত খুলে দিয়েছেন: অমিত শাহ

brs@admin