28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

মনিরামপুর বিএনপির সাবেক সভাপতির ইন্তেকাল

মনিরামপুর প্রতিনিধি : মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মুছা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

গতকাল রাতে যশোর কুইন্স হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের প্রথম জানাজা আজ জোহর নামাজের পর মনিরামপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি চালুয়াহাটিতে নিয়ে যাওয়া হবে। আগামীকাল সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

আলহাজ্ব মোহাম্মদ মুছা স্থানীয় রাজনীতি ও জনসেবায় একজন পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে মনিরামপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়বাসীর কাছে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

brs@admin

দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় : তারেক রহমান

News Desk

৭ কমিউনিস্ট গেরিলাকে হত্যা করেছে ফিলিপাইনের সেনারা

News Desk

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

News Desk

মার্কিন নাগরিককে মুক্তি দিল তালেবান সরকার

News Desk

বৃহস্পতিবার বিকেল হলেই গুলিস্তান-ধোলাইপাড় সড়কে তীব্র যানজট

News Desk
Translate »