28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

নেতানিয়াহুর অনুমতিতে ফ্লোটিলার বহরে হামলা

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের দুটি নৌযানে ড্রোন হামলার সরাসরি অনুমতি দিয়েছিলেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানানো হয়, গত মাসের শুরুর দিকে তিউনিসিয়ার সিদি বো সাঈদ বন্দরের বাইরে নোঙর করা দুটি নৌযানে এ হামলা চালানো হয়।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, ইসরায়েলি বাহিনী একটি সাবমেরিন থেকে ড্রোন উড়িয়ে নৌযানগুলোতে দাহ্য পদার্থ নিক্ষেপ করে।

এতে পর্তুগিজ পতাকাবাহী একটি ও ব্রিটিশ পতাকাবাহী আরেকটি নৌযানে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

হামলার ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় কর্মকর্তারা নাম প্রকাশ করতে রাজি হননি।

আন্তর্জাতিক মানবাধিকার আইন ও সশস্ত্র সংঘাতসংক্রান্ত আইনে বেসামরিক স্থাপনা কিংবা মানুষের ওপর এ ধরনের দাহ্য অস্ত্র ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি নেতানিয়াহু বা ইসরায়েলি সেনাবাহিনী।
বিআরএসটি/এসএস

Related posts

ইসরায়েলকে পশ্চিমতীর দখল করতে দেব না:  ট্রাম্প

News Desk

স্বর্ণের দাম কমল

News Desk

দেশের বাজারে স্বর্ণ-রুপার নতুন দাম, ভরিতে কত চলছে

News Desk

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করার আহ্বান এ্যাড. জয়নুল আবেদীনের

News Desk

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি আজ, সোহরাওয়ার্দী উদ্যানে

brs@admin

সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত

News Desk
Translate »