33.1 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

গণপিটুনিতে কিলার বাবু নিহত

রাজধানীর লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় মধ্যরাতে নেশাগ্রস্ত হয়ে মাতলামির সময় গণপিটুনিতে মো. তৌফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬) নামের এক যুবক নিহত হয়েছে।

রোববার (১৭ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তৌফিকুলকে হাসপাতালে নিয়ে আসা আজিমপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল নেসার বলেন, শনিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে লালবাগের শহীদনগর লোহার ব্রিজ এলাকায় নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে তৌফিকুলকে পিটুনি দিয়ে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয় উত্তেজিত জনতা। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ হয়েছিল বলে জানা গেছে। এ ঘটনার জেরে এই ঘটনা হতে পারে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

News Desk

২৫ বছরে ঢাকায় বাড়িভাড়া বেড়েছে ৪০০ শতাংশ

brs@admin

যৌথ বাহিনীর অভিযানে কোপা মাসুদ গ্রেপ্তার

News Desk

বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক

News Desk

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে উভয় সংকটে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

brs@admin

গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরাইল: জাতিসংঘ

News Desk
Translate »