26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে দেওপাড়া চত্বর এলাকায় টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদী থানার সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ (৪০) এবং অপরজনের পরিচয় জানা যায়নি। তারা সফিপুর থেকে সিএনজি অটোরিকশাযোগে নরসিংদী যাচ্ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুরের সফিপুর থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি নরসিংদী যাচ্ছিল। এক পর্যায়ে সিএনজিটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে ওই সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দু’জন মারা যায়। এ ঘটনায় সিএনজির আরও তিন যাত্রী গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, সিএনজি ও ড্রাম ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিআরএসটি/এসএস

Related posts

সরকারি অর্থের অপব্যবহার: শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

News Desk

জার্মানির রেলস্টেশনে এক নারীর ছুরিকাঘাতে আহত ১৮

brs@admin

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, যা বললেন শিশির মনির

News Desk

শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে ড. ইউনূস একটি কথাও বলেননি : হাফিজ

News Desk

শুক্রবার জোটের সঙ্গে বৈঠকে বসবেন তারেক রহমান

News Desk

দেশের সম্পদ পাচারকারীরা দেশপ্রেমিক নয় : ধর্ম উপদেষ্টা

News Desk
Translate »