31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

বাধা এড়িয়ে এগোচ্ছে ফ্লোটিলার ‘দ্য ম্যারিনেট’ জাহাজ

দখলদার ইসরায়েলি বাহিনীর বাধা পাশ কাটিয়ে এখনও অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে ছুটছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ জাহাজ ‘দ্য ম্যারিনেট’।

ত্রাণবাহী বহরের অন্যসব জাহাজ আটকাতে পারলেও এখন পর্যন্ত পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিকে আটকাতে পারেনি ইসরায়েলি নৌবাহিনী। খবর, আল জাজিরার।

সবশেষ তথ্যানুযায়ী, গাজা উপকূল থেকে মাত্র ১শ’ কিলোমিটার দূরে রয়েছে নৌযানটি। জাহাজটিতে রয়েছেন ৬ জন মানবাধিকারকর্মী।

এর আগে, যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা কাটিয়ে উঠতে সক্ষম হয় জাহাজটি। এটি অবরুদ্ধ উপত্যকার দিকে ছুটছে ২ দশমিক এক ছয় নটিকাল মাইল গতিতে।

মূলত, স্টারলিংকের মাধ্যমে এখনও যোগাযোগ রক্ষা করে চলেছে দ্য ম্যারিনেট।

এর আগে, সুমুদ বহরের ৪৪টি নৌযানের মধ্যে ৪৩টিই জব্দ করে ইসরায়েলি বাহিনী।
উল্লেখ্য, পাঁচ শতাধিক মানবাধিকারকর্মীকে ইতোমধ্যেই নেয়া হয়েছে ইসরায়েলের আশদোদ বন্দরে। পরবর্তীতে তাদের ফেরত পাঠানো হবে নিজ নিজ দেশে।
বিআরএসটি/এসএস

Related posts

ঢাকাই ছবিতে অভিনয় করে সুপারস্টার হয়েছেন বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে

brs@admin

ভোলা-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিডিপি প্রার্থী

News Desk

জনগণের অনুমতি ছাড়া ইউনূস সরকারের পদত্যাগের এখতিয়ার নেই : ফয়জুল করীম

brs@admin

বিএনপি ও তারেক রহমানকে টার্গেট করেই ষড়যন্ত্র চলছে : রিজভী

News Desk

বাংলাদেশ প্রত্যেকটা গুমের বিচার নিশ্চিত করা হবে : চীফ প্রসিকিউটর

brs@admin

সুনামগঞ্জে ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল জব্দ

News Desk
Translate »