BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

যুক্তরাষ্ট্রের ৪ অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম চালাবে ইসি

মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসীদের জন্য স্বত্বির খবর নিয়ে আসছে নির্বাচন কমিশন (ইসি)। কেননা, দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিসহ চার অঙ্গরাজ্যে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এক্ষেত্রে আগামী মাসেই এ কার্যক্রম শুরু করার কথা ভাবছে সংস্থাটি।

বুধবার (২৭ আগস্ট) ইসি সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ফ্লোরিডার মায়ামি ও ক্যালিফোর্নিয়ার লজ এঞ্জেলেস এই কার্যক্রম চালু করা হবে। এজন্য শিগগিরই কারিগরি টিম ও প্রশাসনিক টিম দেশটিতে পাঠানো হবে। এই চার বাংলাদেশ মিশনে চারটি কারগরি টিম গিয়ে দূতাবাসের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে। আর দুটি প্রশাসনিক টিম যাবে তাদের কার্যক্রম তদারকি করতে।

ইসি সচিব আখতার আহমদের নেতৃত্বাধীন টিমটি নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে যাবে। এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন টিমটি যাবে মায়ামি ও লস অ্যাঞ্জেলেসে। আগামী ২১ থেকে ২৭ সেপ্টেম্বর তারা সেখানে অবস্থান করবেন। তবে দেশত্যাগ করবেন ১৯ সেপ্টেম্বর, ফিরবেন ২৯ সেপ্টেম্বর।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসীদের অধিকাংশই স্থায়ীভাবে বসবাস করেন। অনেকেই এনআইডি কার্যক্রম দেশে চালু হওয়ার আগে দেশটিতে গেছেন। ফলে তারা জাতীয় এই গুরুত্বপূর্ণ দলিল পাননি। অনেকের পরিবারও দেশে আসেননি। ফলে সংশ্লিষ্টদের এনআইডি না থাকায় নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দেশটিতেও এবার চালু হচ্ছে এনআইডি সেবা। আর বিশাল দেশ এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের সুবিধার্থে চারটি অঙ্গরাজ্যে যাবে ইসি।

এদিকে চারটি কারিগরি টিমে চারজন করে সদস্য যাবেন দেশটিতে। তারা ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর দূতাবাসের লোকবলকে প্রশিক্ষণ দেবেন। ওই চারটি টিম ১২ সেপ্টেম্বর দেশত্যাগ করে ফিরবে ২৭ সেপ্টেম্বর। অর্থাৎ মোট ২০ জন কর্মকর্তা-কর্মচারী যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। স্মার্টকার্ড বা আইডিইএ-২ প্রকল্প থেকে তাদের সমস্ত ব্যয় বহন করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

পাঁচ দফা দাবিতে আগামীকাল ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল

News Desk

নিবন্ধনের জন্য শর্ত পূরণ করেছে এনসিপি ও জাতীয় লীগ: ইসি সচিব

News Desk

পুলিশের অভিযানে যুবক গ্রেফতার

News Desk

চরম ঝুঁকিতে বিসিবির এফডিআর!

News Desk

আবু সাঈদ হত্যার চার আসামি ট্রাইব্যুনালে

brs@admin

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

News Desk