32.4 C
Bangladesh
Thursday, July 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

রোনালদো-সাদিও মানের গোলে আল নাসরের জয়

সৌদি প্রো লিগের বড় ম্যাচে জয় পেয়েছে আল নাসর। এদিন ক্রিস্টিয়ানো রোনালদো আর সাদিও মানে গোলের ম্যাচে আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়েছে নাসর।
ম্যাচের আগে তিন ম্যাচে তিন জয়ে সমান ৯ পয়েন্ট ছিল নাসর ও ইত্তিহাদের। তাইতো এই ম্যাচটি ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াই। ম্যাচের ৯ মিনিটে লিড নেয় আল নাসর। কিংসলি কোমানের ক্রস থেকে দুর্দান্ত ভলি গোলে নাসরকে এগিয়ে দেন সাদিও মানে।
দ্বিতীয় গোল আসে ৩৫ মিনিটে। এটাতেও আসে মানের অবদান। তবে এবার সাদিওর ক্রস থেকে হেডারে নাসরের ২-০ গোলের জয় নিশ্চিত করেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচে বল পজেশন এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি কারিম বেনজিমার দল।
বিআরএসটি/এসএস

Related posts

সুপার ফোরে যেতে বাংলাদেশের কী করা উচিত, জানালেন হার্শা ভোগলে

News Desk

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

brs@admin

‘ক্ষমতায় গুমের সংস্কৃতি বন্ধ করা হবে’

News Desk

এপ্রিলেই মাঠে গড়াচ্ছে মেয়েদের বিপিএল

News Desk

উনদাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

brs@admin

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

News Desk
Translate »