33.1 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

মুন্সীগঞ্জে চার জেলের কারাদণ্ড

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় চার জেলেকে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৪ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, লৌহজং উপজেলার গাওঁদিয়া গ্রামের দেলোয়ার মাদবরের ছেলে মো. মোস্তাকিম বিল্লাহ (২০), মালেক মাদবরের ছেলে দেলোয়ার হোসেন (৫০), জামাল মুন্সীর ছেলে আল-আমীন (৩০) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার বুলিধারা গ্রামের কফিল উদ্দিনের ছেলে আলী আকবর (৪০)।

শুক্রবার লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলামের নেতৃত্বে লৌহজং উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ যৌথভাবে পদ্মা নদীতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের সাজা দেওয়া হয়।

তথ্য নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন।
বিআরএসটি/এসএস

Related posts

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে অসন্তুষ্ট আদালত, আপ্রাণ চেষ্টার নির্দেশ

News Desk

বেগম খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

ফেব্রুয়ারিতেই নির্বাচন, পরবর্তী সরকারে কোনো পদে থাকব না; প্রধান উপদেষ্টা

News Desk

নির্বাচনের পরিস্কার রোডম্যাপ চাইলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

brs@admin

ডিএমপির পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল

News Desk

স্বাধীনতা আগের ৪.৫২ বিলিয়ন ডলারের সম্পদ পাকিস্তান থেকে ফেরত আনার উদ্যোগ

brs@admin
Translate »