28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

জাতিসংঘ সাধারণ সভায় রোহিঙ্গা, সংস্কার ও গণতন্ত্র ইস্যু প্রাধান্য পাবে

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ সভার (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। অধিবেশনে বাংলাদেশের পক্ষে জাতীয় বক্তব্য উপস্থাপন করবেন, উচ্চস্তরের একাধিক বৈঠকে অংশ নেবেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে দেশের প্রতিনিধিত্ব করবেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন যে প্রফেসর ইউনূস ২৬ সেপ্টেম্বর সাধারণ সভায় ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, ২০২৪ সালের জুলাই মাসের গণআন্দোলনের আকাঙ্ক্ষা এবং ফেব্রুয়ারি ২০২৬-এ সুষ্ঠু, অবাধ ও সর্বজনীন নির্বাচন আয়োজনের দৃঢ় প্রতিশ্রুতির বিষয় তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
উপদেষ্টা বলেন, এবারের ইউএনজিএ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ প্রথমবারের মতো মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চস্তরের সম্মেলন আয়োজন করবে।
এই সিদ্ধান্তটি প্রফেসর ইউনুস গত বছর করা প্রস্তাবের পর এসেছে, যা সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থন পেয়েছে।
সম্মেলনের আগে, বাংলাদেশ গত মাসে কক্সবাজারে আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে প্রথমবারের ‘পার্টনারস ডায়ালগ’ আয়োজন করে।
তৌহিদ হোসেন বলেন, ‘এটি অভূতপূর্ব উচ্চস্তরের বৈঠক, এবং এ বছরের প্রথদ দিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর, প্রদর্শন করে যে বহু বৈশ্বিক সঙ্কট থাকা সত্ত্বেও রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক এজেন্ডায় দৃঢ়ভাবে  রয়েছে।’
বিআরএসটি/এসএস

Related posts

সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে : মাহমুদুর রহমান

brs@admin

পশ্চিমবঙ্গে ‘নিষ্ঠুর ও দুর্নীতিগ্রস্ত’ সরকার: মোদি

brs@admin

কাজান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’

brs@admin

দখল দূষণে সৌন্দর্য হারাচ্ছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম

News Desk

ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা

brs@admin

প্রাক্তন প্রেমিকার জন্মদিনে হাজির সালমান খান

News Desk
Translate »