26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এ বছর গরুর লবণযুক্ত চামড়ার সর্বনিম্ন দাম ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে ঢাকায় এই দাম হবে ১ হাজার ৩৫০ টাকা।

এ বছর প্রতি বর্গফুটে চামড়ার দামের পাশাপাশি ছোট গরুর আয়তন হিসেবে এই সর্বনিম্ন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার।

রোববার (২৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কাঁচা চামড়ার দাম নির্ধারণ বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে এ বছর প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ঢাকায় ৬০ থেকে ৬৫ টাকা, ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা। প্রতি বর্গফুট লবণযুক্ত খাসির চামড়া সারাদেশে ২২ থেকে ২৭ টাকা টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৮জন নিহত

News Desk

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ

News Desk

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

News Desk

করোনার আগাম প্রস্তুতি ‎বাগেরহাট জেনারেল হাসপাতালে

brs@admin

বিএনপির সঙ্গে জামায়াতের সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে

News Desk

২৯৭ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করলো মালয়েশিয়া পুলিশ

brs@admin
Translate »