29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বিকেলে বৈঠকে বসছেন দেশের একাধিক রাজনৈতিক দলের নেতা।

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বিকেল ৫টা ও ৬টা দুই দফায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম দফায় বৈঠকে বসবেন, কর্নেল (অব.) অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ সাকী, হাসনাত কাইয়ুম, মুজিবর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালেকুজ্জামান ভূঁইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

দ্বিতীয় দফায় বৈঠকে বসবেন, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার এবং মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাযি।

বিআরএসটি/ এসএস

Related posts

মার্কিন হামলার কঠিন জবাব দেবে ইরান: আমির হাতামি

brs@admin

নগর ভবনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

brs@admin

বলিভিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে

News Desk

বিএনপিকে জার্মানির অভিনন্দন, ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের অঙ্গীকার

News Desk

রুশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ৪

brs@admin

জুয়ার আসর থেকে বিএনপির সভাপতিসহ আটক ৩৫

News Desk
Translate »