31.1 C
Bangladesh
Wednesday, September 9, 2026
BRS TIMES
হংকংয়ে হলুদ গাউনে মেহজাবীন, ‘হলুদ পরী’ বলছেন ভক্তরা
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনাম

হংকংয়ে হলুদ গাউনে মেহজাবীন, ‘হলুদ পরী’ বলছেন ভক্তরা

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ভ্রমণের মুহূর্তও নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার হংকং ভ্রমণে গিয়ে হলুদ গাউনে নজর কেড়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তার বেশ কয়েকটি ছবি ইতোমধ্যে ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হংকং ভ্রমণের ছবিগুলো প্রকাশ করেন মেহজাবীন। ছবি প্রকাশের পরপরই প্রশংসায় ভাসছেন তিনি। অনেক ভক্তই তার এই সাজকে ‘হলুদ পরী’ বলে আখ্যা দিয়েছেন।

ছবিতে মেহজাবীনকে দেখা গেছে উজ্জ্বল হলুদ রঙের স্লিভলেস হ্যাল্টার-নেক গাউনে। পোশাকের সঙ্গে মিলিয়ে পরেছেন হলুদ হিল। চোখে রোদচশমা ও হাতে ছোট সাদা হ্যান্ডব্যাগ—সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও স্টাইলের ছাপ।

ছবিগুলোর পেছনে দেখা গেছে হংকংয়ের পরিচিত বিভিন্ন স্থান ও মনোরম দৃশ্য। কোথাও হংকং অবজারভেশন হুইল, আবার কোথাও ঐতিহ্যবাহী ‘মিস্টার সফটি’ আইসক্রিম ভ্যানের সামনে দেখা গেছে তাকে। ভিক্টোরিয়া হারবারের পাশেও বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন মেহজাবীন।

হংকংয়ের মনোরম পরিবেশের সঙ্গে মেহজাবীনের প্রাণবন্ত উপস্থিতি ছবিগুলোতে যোগ করেছে বাড়তি আকর্ষণ। পোস্টের মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজির পাশাপাশি ভক্তরা তার সৌন্দর্য ও ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। অনেকেই তাকে ‘হলুদ পরী’ বলে ভালোবাসা প্রকাশ করেছেন।

কাজের ব্যস্ততার ফাঁকে মেহজাবীনের এই হংকং ভ্রমণ ও স্টাইলিশ উপস্থিতি নতুন করে তাকে আলোচনায় এনেছে।

Related posts

নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা

brs@admin

রংপুরে একই পরিবারের চারজন হত্যা: সন্দেহভাজন দুই যুবক আটক

News Desk

ওদের জন্মই তো ভুল, ওরা মওদুদীবাদী : জামায়াত প্রসঙ্গে হাবিব

News Desk

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

News Desk

ইরানে প্রায় দুই সহস্র লক্ষ্যবস্তুতে আঘাত: উপ-সাগর জুড়ে ইরানের পাল্টা হামলা

News Desk

সরকারের সমালোচনা নিয়ে শক্ত সাংবাদিকতা হচ্ছে না : শফিকুল আলম

brs@admin
Translate »