31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদঅর্থনীতিপ্রচ্ছদসারাদেশ

১০ দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক ঐক্য পরিষদের ধর্মঘট চলছে

জ্বালানি তেল বিক্রির কমিশন ৭ শতাংশ বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে ধর্মঘটে গিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক ঐক্য পরিষদ।

রোববার (২৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ, একইসঙ্গে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। এরপরও যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে বলে জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

কমিশন বৃদ্ধিসহ ৭ দফার দাবির মধ্যে রয়েছে- সওজ অধিদফতরের ইজারা মাশুল পূর্বের ন্যায় বহাল করা, পাম্পের সংযোগ সড়কের ইজারা নবায়নের সময় পে-অর্ডারকে নবায়ন বলিয়া গণ্য করা, ফায়ার সার্ভিসের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল, বিপণন কোম্পানি থেকে ডিলারশীপ ছাড়া সরাসরি তেল বিক্রয় বন্ধ, ট্যাংকলরী চালকদের লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স বাধা বিপত্তি ছাড়া ইস্যু, সকল ট্যাংকলরীর জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করা, বিভিন্ন স্থানে অননুমোদিত এবং অবৈধভাবে ঘরের মধ্যে, খোলা স্থানে যত্রতত্র মেশিন দিয়ে জ্বালানি তেল বিক্রি বন্ধের দাবি জানিয়েছে তারা।
বিআরএসটি/এসএস

Related posts

জামায়াত আমিরের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি দ্বিগুণ করলো সরকার

News Desk

দেশ ছাড়ছেন অভিনেত্রী বাঁধন

brs@admin

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা কিমের

News Desk

স্বর্ণের দাম কমল

News Desk

আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

brs@admin
Translate »