28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

জীবনের সবচেয়ে কঠিন গল্প শোনালেন রাশমিকা

রাশমিকা মান্দানা অভিনেত্রী হিসেবে বলিউডে শক্ত জায়গা গড়ে তুলেছেন। এর পাশাপাশি ইতোমধ্যে তিনি নিজেকে প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে এই সফলতার পেছনে লুকিয়ে রয়েছে অনেক কঠিন সময়ের গল্প। সেই গল্প এবার নিজেই প্রকাশ করলেন দক্ষিণ ভারতের এ সুন্দরী অভিনেত্রী।

সম্প্রতি এক ফ্যান তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে রাশমিকাকে প্রশ্ন করেন, ‘আপনি কী করেন যখন জীবনের সবচেয়ে খারাপ সময় আসে? যখন সবকিছু ভুল হচ্ছে, বাঁচার ইচ্ছেটাও হারিয়ে যাচ্ছে… তখন কীভাবে সামলান নিজেকে?’

এই প্রশ্নের উত্তরে রাশমিকা জানান, তিনিও একসময় জীবনের খুব নিচু পর্যায়ে ছিলেন। সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন সেই আবেগী গল্প শেয়ার করেছেন তিনি।

রাশমিকা লেখেন, ‘আপনি শুধু নিশ্বাস নিন। নিজের চারপাশে এমন মানুষ রাখুন যাদের আপনি বিশ্বাস করেন। বিশ্বাস রাখুন, এই দিনটাও পেরিয়ে যাবে। পরদিন আবার একইভাবে দিনটাকে সামলান। একদিন দেখবেন, আপনি অনেক ভালো অনুভব করছেন। তখন নিজেকে নিয়েই গর্ব হবে। এই কঠিন সময়টাকে পেরিয়ে এসেছেন বলে।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ইসরায়েলকে ‘গণহত্যাকারী’ ঘোষণা কলম্বিয়ার, কয়লা রফতানি বন্ধ

News Desk

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

News Desk

নুরুল হুদাকে গ্রেপ্তারের ঘটনায় ইশরাকের প্রতিক্রিয়া

brs@admin

এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ হ্যাক করে অর্থ দাবি

News Desk

হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব

News Desk

তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ কয়েকটি সংশোধনী অবৈধ ঘোষণার রায় প্রকাশ

brs@admin
Translate »