26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ কর্মকর্তা

চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ পুলিশে ৯ জন পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
যেসব পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে— এপিবিএন পুলিশের কেএম আজিজুল ইসলাম, সিআইডির মো. আবদুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের ডেভেলপমেন্ট বিভাগের মো. জামাল উদ্দিন মীর, সারদা পুলিশের আকবর আলী খান, গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত মো. সিরাজুল হক শেখ, এমআরটি পুলিশের মীর জাহেদুল হক রনি, ৫ এপিবিএনের মো. আসিকুজ্জামান, কক্সবাজারের চকরিয়া সার্কেল অফিসের আজিজুর রহমান এবং ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আসলাম হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের চাকরিবিধির ৪৫ ধারা অনুযায়ী তাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠানো হলো। তারা নিয়ম অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।
বিআরএসটি/এসএস

Related posts

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি ঘুষের অভিযোগে অভিযুক্ত

News Desk

পিআর পদ্ধতি: ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

News Desk

তাণ্ডবের শুটিংয়ে গোপনে তাণ্ডব চালিয়েছিলেন শাকিব

brs@admin

অপু-বুবলীর ভার্চুয়াল লড়াইয়ে প্রচণ্ড বিরক্ত শাকিব খান

brs@admin

রাজধানীতে আ.লীগের ২১ নেতাকর্মী গ্রেফতার

News Desk

কারওয়ান বাজার এলাকা থেকে ৩০ জন গ্রেফতার

News Desk
Translate »