BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিক্ষাশিরোনামসারাদেশ

রেলপথ অবরোধ করেছে বাকৃবি শিক্ষার্থীরা

তিন দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ শুরু করেন তারা।

এ আন্দোলনের ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। হাওর এক্সপ্রেস ট্রেনটি এক ঘণ্টা আটকে রাখার পর ছাড়ে শিক্ষার্থীরা। পরে বেলা ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনটি আটকে রাখে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মূল দাবিগুলো হল-কৃষি সম্প্রসারণ অধিদফতর, বিএডিসি এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদগুলো শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে।

এছাড়া কোনো ডিপ্লোমাধারীরা যেন নামের পাশে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে না পারেন সে বিষয়েও তারা সরকারের কাছে সুনির্দিষ্ট পদক্ষেপের দাবি জানিয়েছেন।

সরকার দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
বিআরএসটি/এসএস

Related posts

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

News Desk

ইসরায়েলের হাতে নিহত গাজার শিশুদের নাম লেখা টি-শার্ট পরে কানে অ্যাসাঞ্জ

brs@admin

ইরানের বিরুদ্ধে জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ আরব আমিরাতের

News Desk

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে তথ্য মন্ত্রণালয়ের বর্ণাঢ্য কর্মসূচি

brs@admin

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

News Desk

মক্কা চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় কঠিন পরীক্ষায় পাকিস্তান

rahman himel