26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৩১ আগস্ট) প্রধান বিচারপতির গুলশানের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তবে কোন বিষয়ে এই আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে প্রায় একই সময় কয়েক কিলোমিটার দূরে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান। তবে কী কারণে এই সাক্ষাৎ বা বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে পরিচালিত হয়। এই বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) তিনটি বাহিনীর কর্মকাণ্ড সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন।
বিআরএসটি/এসএস

Related posts

নতুন বিতর্কে জড়ালেন সাকিব, জাতীয় দলে ফেরার সম্ভাবনা শেষ?

News Desk

বিশ্ববাজারে কমলো তেলের দাম, লিটার কত?

News Desk

গুমের বিচারের দাবি, সংসদে ১১ দলের স্মারকলিপি

News Desk

তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

News Desk

ফখরুলকে দেখতে হাসপাতালে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

News Desk

আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য

News Desk
Translate »