26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদবিনোদনশিরোনাম

বিজেপির বিরুদ্ধে থালাপতি বিজয়ের যুদ্ধের ডাক

মাদুরাইয়ে নিজের দল ‘তামিলাগা ভেত্রি কাজগম’-এর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক থালাপতি বিজয় বলেন, এ লড়াই আর কেবল রাজনীতির নয়, এটি আদর্শের যুদ্ধ। খবর এনডিটিভি’র।

বিজয়ের অভিযোগ, বিজেপি ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং গণতন্ত্রকে দুর্বল করছে। তাই এই মুহূর্তে বিজেপিই তার সবচেয়ে বড় আদর্শগত শত্রু। একই সঙ্গে তিনি ডিএমকেকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করলেও স্পষ্ট করেছেন, ডিএমকের সঙ্গে সংঘাত কেবল রাজনীতিতে সীমাবদ্ধ, কিন্তু বিজেপির সঙ্গে লড়াই একেবারে আদর্শিক স্তরে।

তার দলের মূলনীতি-সমতা, মুক্তচিন্তা, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার, যা বিজেপির ধারণার বিপরীত।

২০২৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিজয়ের দল দ্রুত তামিল রাজনীতিতে জায়গা করে নিয়েছে। কোটি কোটি তরুণের সমর্থনে মাদুরাইয়ের সভায় তার প্রতিটি বাক্য মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

সভায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে বিজয় ঘোষণা করেন, ‘আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।’
বিআরএসটি/এসএস

Related posts

আজকের স্বর্ণের দাম, ভরিতে কত?

News Desk

ব্যান্ডের কিংবদন্তি গায়ক আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

News Desk

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত

brs@admin

ইসরায়েলকে ইউরোপীয় ইউনিয়নের কঠোর বার্তা

News Desk

মালয়েশিয়ায় লরি উল্টে দুই বাংলাদেশি শ্রমিক নিহত

News Desk

ইসির ছয় কর্মকর্তাকে বদলি

brs@admin
Translate »