28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সুনামগঞ্জ হাওরে নৌকা ডুবি, নিখোঁজ ২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে যাত্রীবাহী নৌকা ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন- ইসরাত (৭) ও লিয়াকত আলী (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার কান্দাপাড়া এলাকা থেকে নতুন নববধূ দেখতে একটি যাত্রীবাহী নৌকা মহেষপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ধারাম হাওরে পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা সাতজনের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে পারলেও ইসরাত ও লিয়াকত আলী নিখোঁজ হন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ধারাম হাওরে নৌকাডুবির ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন।

এ বিষয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে অভিযান চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

News Desk

ডিএমপির পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল

News Desk

১-২ জুন এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ

brs@admin

মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত

brs@admin

অস্ট্রিয়ায় সাংবাদিকতায় অবদানে সম্মাননা পেলেন মাহবুবুর রহমান

News Desk

চট্টগ্রামে এক দিনে ৯ জনের শরীরে করোনা শনাক্ত

brs@admin
Translate »