26.9 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

দেশের মানুষ এ মুহূর্তে তাকিয়ে আছে সেনাবাহিনীর দিকে, সুষ্ঠু নির্বাচনের দিকে। সেনাবাহিনীও সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গতকাল সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন সেনাপ্রধান।
সেনাপ্রধান বলেন, ‘দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে।’
সেনাপ্রধান জোর দিয়ে বলেন, ‘সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারি দেখাতে হবে। প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না।’
বিআরএসটি/এসএস

Related posts

ঢাকায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল

News Desk

বাবা হারালেন মিষ্টি জান্নাত

News Desk

অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক সিম্পসন আর নেই

News Desk

সরকারকে কঠোর হওয়ার পরামর্শ জামায়াতের

News Desk

শিগগিরই সরাসরি দেখা হবে: তারেক রহমান

News Desk

দেশের জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবে : গোলাম পরওয়ার

News Desk
Translate »