31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই

র‌্যাব পরিচয়ে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর ওই মাইক্রোবাস থেকে র‌্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি বেরিয়ে ভুক্তভোগীকে ধরার চেষ্টা করে। তখন ভুক্তভোগী ব্যক্তি দৌড় দিলে র‌্যাবের পোশাক পরা ব্যক্তিরাও পেছনে ধাওয়া করে। একপর্যায়ে তারা তাকে ধরে ফেলে। পরে ভুক্তভোগীকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যায় তারা।

ভুক্তভোগী জানান, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে তার পথরোধ করে। পরে টাকাভর্তি ব্যাগসহ তাদের গাড়িতে তুলে নেয়। এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে।

এ বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভুক্তভোগী ব্যক্তির দাবি তিনি নগদের ডিস্ট্রিবিউটরের প্রতিনিধি। তার কাছে থাকা ১ কোটি ৮ লাখ টাকা র‌্যাব পরিচয়ে ছিনতাই হয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ।

তিনি বলেন, এ ঘটনায় আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
বিআরএসটি/এসএস

Related posts

রংপুরে সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের ২ সদস্য আটক

News Desk

বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব : মন্ত্রিপরিষদ সচিব

News Desk

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

brs@admin

পিরোজপুরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় দিনের কর্ম বিরতি‎ ‎

News Desk

১৩৭ রানের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

brs@admin

পায়ে হেঁটেই মক্কার পথে দুলাল, কী বলছেন নেটিজেনরা

News Desk
Translate »