33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

বগুড়ার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা মতিন গ্রেফতার

বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তার আবদুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।
তিনি বলেন, ‘মতিন সরকারের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে এগারো টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে ১০ বছরের সাজা গ্রেফতারী পরোয়ানাসহ বৈষম্য বিরোধী আন্দোলনের ১০টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

উনদাভের জোড়া গোলে আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

brs@admin

পতেঙ্গায় প্রায় ৪০ লাখ টাকার বিদেশি মদ জব্দ

News Desk

বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলবে ৫০ হাজার ডলার

brs@admin

ভোলায় অগ্নিকাণ্ডে পাঁচ দোকান ভস্মীভূত

News Desk

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

News Desk

ফের আলোচনায় রুনা খান

brs@admin
Translate »