BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

পিআর মানেই হচ্ছে স্থায়ী অস্থিতিশীলতা: সালাহউদ্দিন আহমদ

পিআর মানেই হচ্ছে স্থায়ী অস্থিতিশীলতা, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “পিআর চাওয়ার উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া। এ ছাড়া দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে মেজরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে। এ সময় যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক।”

তিনি আরও বলেন, এ পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংবিধানে স্পষ্টভাবে বলা আছে কোন পদ্ধতিতে ভোট হবে। সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা রয়েছে, তা জানতে জামায়াতকে সংবিধান খুলে দেখতে হবে।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক ও অবৈধ কোনো আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না। এই সরকার সাংবিধানিক সরকার। তাই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে আইনানুগভাবে সরকারকে চলতে হবে।
বিআরএসটি/এসএস

Related posts

বাজেট পাস হবে ২২ জুন: অর্থ উপদেষ্টা

brs@admin

প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে : শাহবাজ শরিফ

brs@admin

চাকসু নির্বাচন: শিবিরের প্যানেল ঘোষণা

News Desk

উত্তম কুমার – তাঁর সৃষ্ট চরিত্রগুলোকে দেখলেই বোঝা যায় তাঁর জাদু

brs@admin

হাদীকে গুলি করা একজন শনাক্ত : ডিএমপি কমিশনার

News Desk

জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

News Desk
Translate »