32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত : ইসি সচিব

নির্বাচনী কর্মপরিকল্পনার (রোডম্যাপ) খসড়া চূড়ান্ত করা হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, চলতি সপ্তাহেই চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। নির্বাচন কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে চলতি সপ্তাহেই এ কথা জানিয়ে তিনি বলেন, সীমানা নির্ধারণের ৮২টি আসনের বিপরীতে ২৪ আগস্ট থেকে শুনানি শুরু হবে।

তিনি আরও বলেন, ভোট কেন্দ্র বাড়ছে না, তবে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে।

২২টি রাজনৈতিক দলের তদন্তের জন্য মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে উল্লেখ করে ইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই। যে সব দলকে নিবন্ধন দিতে বিবেচনায় নেওয়া হয়নি তাদের চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত

News Desk

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা

brs@admin

মার্কিন হামলার কঠিন জবাব দেবে ইরান: আমির হাতামি

brs@admin

বদলে যাচ্ছে ‘বিপিএল’র নাম

News Desk

ট্রাইব্যুনালে ইনুর মামলার রায় ৩০ জুন

brs@admin

নিউইয়র্কে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫

News Desk
Translate »