31.6 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
প্রচ্ছদশিক্ষা

আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে শুরু হবে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয়ে লিখিত পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা।

এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।

১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষায় অংশ নেবে ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের (আলিম) পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

দেশে মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৭৯৭টি। এছাড়া বিদেশে ৮টি কেন্দ্রে ২৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ বছর মোট ৯ হাজার ৩১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৫ আগস্ট পর্যন্ত সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। কেউ এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া পরীক্ষাকেন্দ্রের ২শ গজের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

পাকিস্তানের কাছে সিরিজ হারল বাংলাদেশ

brs@admin

লালমোহনে ফ্রী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন 

News Desk

বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন ইসহাক দার

News Desk

জাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ

News Desk

ট্রাম্পের শুল্ক-আরোপে ধরাশায়ী এশিয়ার শেয়ারবাজার

brs@admin

বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ সালে নেপাল সফরে যাবে

News Desk
Translate »