26.2 C
Bangladesh
Wednesday, September 2, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ট্যাংকার বিস্ফোরণে ২৫জন নিহত

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার ট্রাকের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৫ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের জনবহুল ইজতাপালাপা এলাকায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৫০ হাজার লিটার এলপিজি ভর্তি ট্যাংকারটি উচ্চ গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় ট্রাকটিতে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত ৩০টি যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই ১০ জন প্রাণ হারান, পরে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যু হয় আরও ১৫ জনের।

এ ঘটনায় আহতদের মধ্যে ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ছাড়া ৩৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতিই এই ভয়াবহ দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
বিআরএসটি/এসএস

Related posts

সাতক্ষীরায় বজ্রপাতে একজনের মৃত্যু

News Desk

কিউবার প্রেসিডেন্ট, দুই মন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

News Desk

সব নির্দেশই ছিল শেখ হাসিনার, আলজাজিরার অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য

News Desk

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

brs@admin

তালিকায় যুক্ত হবে আরও ৫ পণ্য

News Desk

সৌদি আরব থেকে ফিরেছেন ২০,৫০০ জন বাংলাদেশি

brs@admin
Translate »