BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

সারা দেশে গ্রেপ্তার ১৮৪৯

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে ১৮৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয় ১২০৩ জনকে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইনের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়, দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মোট এক হাজার ৮৪৯ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টে এক হাজার ২০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধে গ্রেপ্তার হয়েছেন ৬৪৬ জন।

এ ছাড়া অভিযানে দেশীয় একনলা বন্দুক, পিস্তল, রাইফেল, দেশীয় এলজি, ম্যাগাজিন ও গুলিসহ অন্যান্য অপরাধ কাজে ব্যবহৃত জিনিসপত্র গ্রেপ্তারদের কাছ থেকে জব্দ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

News Desk

ভারতে যানবাহনসহ নদীতে ভেঙে পড়ল সেতু, নিহত ৯

brs@admin

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলায় ৭জন নিহত , আহত অন্তত ১৫

brs@admin

টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের “Aggie Tigers” এর পাশে BRS Times

brs@admin

সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

News Desk

ম্যান অব টুমরোতে আসছেন ওয়ান্ডার ওম্যান

rahman himel