25.8 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতি

সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

উচ্চ আদালত সম্পর্কে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আনা আদালত অবমাননার আবেদনটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন বলে জানান রিটকারী আইনজীবী মো. জসিম উদ্দিন।

ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া সারজিস আলমের স্ট্যাটাস ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ উল্লেখ করে তাকে গত ২৪ মে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন। সে নোটিশের জবাব না পেয়ে সারজিস আলমের বিরুদ্ধে গত ২৮ মে এই আইনজীবী হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করেন। সে আবেদনের শুনানি শেষে আদালত আজ আদেশ দেন।
বিআরএসটি/এসএস

Related posts

আটককৃত বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক

brs@admin

১২ অক্টোবর রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

News Desk

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

News Desk

ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষার আভাস

brs@admin

পাকিস্তানের সড়কে বোমা বিস্ফোরণ, নিহড ১০

News Desk

ডা. শফিকুর রহমানের সঙ্গে গোয়েন লুইসের সাক্ষাৎ

News Desk
Translate »