30.6 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

শ্বশুর ও পুত্রবধূর মরদেহ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার একটি গ্রামে শ্বশুর ও পুত্রবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষীমণ্ডল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আফতাব হোসেন, তার পুত্রবধূ রিভা ও ৫ বছরের নাতনিকে নিয়ে বাড়িতে থাকতেন। ছেলে শাহজাহান সৌদি প্রবাসী বলে জানা গেছে।

সকালে শিশুটি তার মা ও দাদার মরদেহ দেখে স্বজনদের জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও পিবিআই।

পুলিশ জানায়, আফতাব হোসেনকে দড়ি দিয়ে ও পুত্রবধূ রিভাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। বাড়ির বিভিন্ন কক্ষ থেকে অর্থ ও স্বর্ণালংকার লুট হওয়ার প্রমাণ মিলেছে। তবে হত্যা ডাকাতির কারণে নাকি পূর্ব শত্রুতার জেরে তা তদন্ত করছে পুলিশ।
বিআরএসটি/এসএস

Related posts

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

News Desk

বিচার হয়নি, অথচ আ. লীগ নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছে: তাসনিম জারা

brs@admin

টেলিভিশনে প্রথমবার একসঙ্গে গুলতেকিন খান-নুহাশ হুমায়ূন

brs@admin

গাজায় ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৩৯

News Desk

আওয়ামী লীগকে মাফ করার প্রশ্নই উঠে না: দুদু

News Desk

মুসলিম ঐক্য ও সহযোগিতার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

News Desk
Translate »