29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

বক্তব্য জোরপূর্বক নিয়েছে ইশরাক : অপুর স্ত্রী আনিশা

গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেন জোর করে সেই বক্তব্য নিয়েছে বলে দাবি করেছে তার স্ত্রী কাজী আনিশা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি।

তিনি বলেন, অপুকে ইশরাকের বাসার সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গোপীবাগ থেকে অপু স্টেটমেন্ট দিয়েছে। গোপীবাগ ইশরাকের বাসা। সে (ইশরাক) অপুকে দিয়ে জোরপূর্বক এ কাজ করিয়েছে। অপুকে সাহায্য করার নামে নামে এমনটা করা হয়েছে বলে মনে করছি। তারা উপদেষ্টা আসিফ ও এনসিপির আহবায়ক নাহিদের নাম শুনতে চেয়েছিল।

তিনি আরও বলেন, গতকালের ভিডিওটা কাটছাট করে প্রকাশ করা হয়েছে। স্টেটমেন্ট নেয়ার ১৪ দিন পর তা সামাজিক মাধ্যমে ছাড়া হয়েছে। চারদিন রিমান্ডে রেখে অপুকে দিয়ে নাম বলানোর চেষ্টা করা হয়েছে। এ সময় এনসিপিকে দাবানোর জন্য অপুকে ফাসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

২৯ জন কারাবন্দিকে মুক্তি

News Desk

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

আ. লীগ নিষিদ্ধের দাবি রাস্তায় নেমে আসার আহ্বান জুলাই অভ্যুত্থানের নেতাদের

brs@admin

তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙন পরিদর্শনে এলজিইডি

News Desk

বিমান থেকে ত্রাণ মাথায় পড়ে ফিলিস্তিনি কিশোর নিহত

News Desk

রেল লাইনের ওপর সেতু ধস, নিহত ৭

brs@admin
Translate »