BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

পন্তের প্রতি দুর্বলতার কথা স্বীকার করলেন হেইডেন কন্যা

অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটার ম্যাথু হেইডেনের মেয়ে ও ক্রীড়া উপস্থাপক গ্রেস হেইডেনের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্ত। গ্রেস জানান, শুধু মাঠের পারফরম্যান্স নয়, ভয়ঙ্কর এক দুর্ঘটনার পর অসাধারণভাবে পন্তের ক্রিকেটে ফেরার গল্পই তাকে মুগ্ধ করেছে সবচেয়ে বেশি।

২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্ত। হাঁটু, গোড়ালি, কবজি ও পিঠে একাধিক চোট পেয়েছিলেন তিনি।

চিকিৎসকেরা বলেছিলেন, পূর্ণ ফিটনেসে ফিরতে দীর্ঘ সময় লাগবে। কিন্তু সব প্রতিকূলতা জয় করে মাত্র ১৫ মাসের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন এই তারকা ব্যাটার।

ইনসাইডস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রেস বলেন, ‘ঋষভ পন্তের প্রতি আমার এক ধরনের দুর্বলতা আছে। দুর্ঘটনার পর যেভাবে তিনি লড়াই করে ফিরেছেন, যে লেভেলে খেলছেন—অবিশ্বাস্য! ও এক দারুণ শক্ত মানুষ।

হ্যাটস অফ টু হিম। ও আসলেই ‘গ্যাংস্টা’।’

তিনি মনে করেন, পন্তের এই প্রত্যাবর্তন শুধু শারীরিক নয়, মানসিক দৃঢ়তারও অনন্য উদাহরণ।

গ্রেস আরও স্মরণ করিয়ে দেন, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটারও (২৭ কোটি ভারতীয় রুপি) পন্ত। তার মতে, এই অঙ্ক যেমন প্রতিভার প্রমাণ, তেমনই জনপ্রিয়তারও প্রতিফলন।

নিজে অস্ট্রেলিয়ান হলেও গ্রেস বলেন, পন্তকে নিয়ে তিনি গর্বিত। বাবার ক্রিকেট জীবনের সুবাদে ছোটবেলা থেকেই ভারতের সঙ্গে তার এক বিশেষ বন্ধন গড়ে উঠেছে। হাসিমুখে গ্রেস বলেন, ‘আমি ডাল আর রুটি ভীষণ ভালোবাসি। বাবা সবসময় ভারত থেকে মশলা নিয়ে আসতেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

দার‐ই‐নিজাতে প্রেমের পালা ‐ নুডলস দৃশ্যে সাড়া

rahman himel

হাইনানের পর্যটন সম্ভাবনা দেখলেন আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা

rahman himel

সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর গার্ড অব অনার নিয়ে বিতর্ক , পাঁচ ঘণ্টা পর রাষ্ট্রীয় মর্যাদা

brs@admin

পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক হলেন ১২ জন

brs@admin

গাজীপুরে পোশাকশ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অচল, বিজিবি মোতায়েন

rahman himel

পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ সভা

News Desk