BRS TIMES
দার‐ই‐নিজাতে প্রেমের পালা ‐ নুডলস দৃশ্যে সাড়া
প্রচ্ছদবিনোদনশিরোনাম

দার‐ই‐নিজাতে প্রেমের পালা ‐ নুডলস দৃশ্যে সাড়া

পাকিস্তানি নাটক দার‐ই‐নিজাতে এত দিন ছিল মান-অভিমান আর বিশ্বাসভঙ্গের গল্প। এবার সেই গল্পে এসেছে প্রেমের পালা। আবু বকর ও জারিয়াবের এক বাটি নুডলস খাওয়ার সাধারণ একটি দৃশ্যই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নুডলস দৃশ্যে সাড়া পড়েছে দুই দেশের দর্শকের মধ্যে।

৬ নভেম্বর প্রচারিত নাটকটির ২৮তম পর্বে দেখা গেছে, একসঙ্গে নৈশভোজে গেছেন আবু বকর ও জারিয়াব। দুজনের খুনসুটি, হাসি-ঠাট্টা আর মিষ্টি কথোপকথনে মুগ্ধ দর্শক। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এক বাটি নুডলস ভাগ করে খাওয়ার মুহূর্তটি নিয়ে।

নুডলস দৃশ্যে মুগ্ধ দর্শক

নাটকে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। আর জারিয়াব চরিত্রে আছেন দুরেফিশান সেলিম। দুজনের পর্দার রসায়নই এই নাটকের প্রাণ বলে মনে করছেন দর্শকরা। ছোট ছোট রোমান্টিক মুহূর্তের ক্লিপ ছড়িয়ে পড়ছে নানা প্ল্যাটফর্মে।

আবু বকর ও জারিয়াবের রোমান্টিক দৃশ্য

জারিয়াবের জীবনের শুরুটা ছিল প্রাণচাঞ্চল্যে ভরা। কিন্তু শৈশবের পরিচিত জামিলের বিশ্বাসঘাতকতায় বদলে যায় সবকিছু। জামিল চরিত্রে অভিনয় করেছেন নামির নওয়াজ খান। সেই আঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে জারিয়াবকে পাড়ি দিতে হয়েছে অনেকটা পথ।

বিপর্যস্ত জারিয়াবের জীবনে আশার আলো হয়ে আসে আবু বকর। স্ত্রীর অতীতকে বিচার না করে ধৈর্য আর সম্মান দিয়ে তার পাশে থাকার চেষ্টা করে সে। সময়ের সঙ্গে দুজনের মধ্যে তৈরি হয় বিশ্বাস আর ভালোবাসা। তাই এই মুহূর্তগুলো দর্শকের কাছে শুধু প্রেমের দৃশ্য নয়, জারিয়াবের ঘুরে দাঁড়ানোরও ইঙ্গিত।

নাটকের আরেকটি দৃশ্য নিয়েও চলছে আলোচনা। জারিয়াবকে নিয়ে কেনাকাটা করতে যাওয়ার প্রস্তাব দেয় আবু বকর। দর্শকদের ধারণা, কেনাকাটার চেয়ে স্ত্রীর সঙ্গে আরও কিছুটা সময় কাটানোই তার আসল উদ্দেশ্য।

আবু বকর ও জারিয়াবের কথোপকথনের দৃশ্য

এই জুটিকে ভক্তরা নাম দিয়েছেন আবজার। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দৃশ্য নিয়ে তৈরি হচ্ছে নানা ভিডিও ও সম্পাদনা করা ক্লিপ। মান-অভিমান পেরিয়ে গল্প যত প্রেমের দিকে এগোচ্ছে, দর্শকের আগ্রহও তত বাড়ছে।

Related posts

খুলনায় গুম ফেরত ব্যক্তিদের মানববন্ধন

News Desk

গণঅভ্যুত্থানের শক্তি আবারও সক্রিয় হবে : নাহিদের হুঁশিয়ারি

News Desk

বন্যহাতির কবলে বুবলী

brs@admin

সচিবালয় ঘেরাওয়ে জামায়াত জোট, পুলিশের বাঁধা

News Desk

পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক

News Desk

সুস্থ হয়ে হামলার ঘটনায় মামলা করবে নুর

News Desk