27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনাম

উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ সাত্তারের ব্যক্তিগত : মির্জা ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আটজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন সাবেক সচিব এ বি এম আবদুস সাত্তার। এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটি আবদুস সাত্তারের একান্ত ব্যক্তিগত মত, বিএনপির নয়।
১০ আগস্ট দিবাগত রাতে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন।

আবদুস সাত্তারের বক্তব্যের বিষয়টি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি বলতে চাই, হুইচ ইজ নট আওয়ার্স। এটার সঙ্গে আমাদের (বিএনপি) কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টাসহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের ওপর আস্থা, তাদের ইনটিগ্রিটির (সততা) ওপর আমরা আস্থা রাখি।’

কয়েকটি পত্রিকায় সাবেক সচিব এবিএম আবদুস সাত্তারের বরাত দিয়ে ৮ উপদেষ্টা নিয়ে বক্তব্যের বিষয়ে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন তিনি।

মহাসচিব বলেন, ‘আমি স্পষ্টভাষায় বলতে চাই ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে উনার নিজের। দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

উল্লেখ্য, রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে এ অভিযোগ করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা।
বিআরএসটি/এসএস

Related posts

নারীর অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

News Desk

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

News Desk

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলা

brs@admin

কাল থেকে অনার্স প্রথমবর্ষের পরীক্ষা শুরু

News Desk

ঢাকায় চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু

brs@admin

জামায়াত আমিরের সঙ্গে চীন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk
Translate »