29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব

সৌদি আরবের সামরিক বাহিনী ইয়েমেনের সা’দা প্রদেশের আবাসিক এলাকাগুলোতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলাবর্ষণ করেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। খবর মেহের নিউজের।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে সৌদি সেনারা সীমান্তবর্তী রাযিহ ও ঘামর জেলায় এই হামলা চালায় বলে আল-মাসিরাহ সংবাদ সংস্থা জানিয়েছে। হামলার ফলে স্থানীয় বাসিন্দারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় প্রতিদিনই সা’দা প্রদেশের সীমান্ত এলাকায় সৌদি বাহিনী গোলাবর্ষণ চালাচ্ছে। এর ফলে বেসামরিক নাগরিকদের জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে।

আন্তর্জাতিক সংস্থাগুলো একাধিকবার এই হামলার কারণে বেসামরিক লোকজন ও আফ্রিকান অভিবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সৌদি আরবের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হচ্ছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

brs@admin

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা

News Desk

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘের দুই আবাসিক সমন্বয়কারীর বৈঠক

News Desk

ইসরাইলি ১৩তম জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা করছে হামাস

News Desk

মাদুরোর দিন শেষ : ট্রাম্প

News Desk

ইসরাইলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

News Desk
Translate »