BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

রোববার নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি

আগামীকাল রোববার (৩ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘আগামীকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহিদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।’

এর আগে বুধবার (৩১ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একই ঘোষণা দেন।

সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেয়া হবে। আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব।’
বিআরএসটি/এসএস

Related posts

ডিপজলের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের মামলা

brs@admin

আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট বন্ধ হচ্ছে আজ

rahman himel

ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

News Desk

লালমোহনে গুদামে আগুন, মালামাল পুড়ে ছাই

News Desk

প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে

News Desk

সাইকেল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ

brs@admin