25.1 C
Bangladesh
Thursday, August 6, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে গুদামে আগুন, মালামাল পুড়ে ছাই

ভোলার লালমোহনে একটি ভাঙারি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত গুদামটির মালিক রুবেল মিয়া। রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে লালমোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কর্তারকাচারি–মিয়ার হাট সড়ক সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রুবেল মিয়ার অভিযোগ, জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী রতন ও দুলাল পরিকল্পিতভাবে তার ভাঙারি গুদামে আগুন দিয়েছে। আগুনে গুদামে থাকা সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে রতন ও দুলাল বলেন, শত্রুতা থাকতেই পারে। তাই বলে কারো দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো কাজ আমরা করিনি। তারা অভিযোগটিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গুদামের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

লালমোহন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, খবর পেয়েই আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি, তবে প্রাথমিকভাবে ধারণা করছি শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে।
বিআরএসটি/এসএস

Related posts

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

brs@admin

ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের জয়ে আশাবাদী বিএনপি: গয়েশ্বর

News Desk

সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁস, কনস্টেবল গ্রেফতার

News Desk

মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলায় ২০ জনের বেশি বেসামরিক নিহত

News Desk

লিটন-নাহিদের বদলির খোঁজে পিএসএল

brs@admin

পাচার হওয়া সম্পদ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

brs@admin
Translate »