26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

সিলেটে বিমানে ওঠার সিঁড়ির চাকা ফেটে একজন নিহত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে ওঠার সিঁড়ি) চাকা মেরামতের সময় চাকা বিস্ফোরণে মোহাম্মদ রোম্মান (২০) নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিয়মিত মেরামত কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। রোম্মান সিলেটের সাহেবের বাজার এলাকার বাসিন্দা। আহত আরেক যুবকের নাম এনামুল। তিনি মহালদি এলাকার বাসিন্দা। ।

এসময় দুজন আহত হন। গুরুতর অবস্থায় একজনকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানেই মারা যান। মৃত্যুর বিষযটি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফ আহমদ।

নিয়মিত মেরামত কাজ করার সময় এ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের দুজন কর্মী দুর্ঘটনার শিকার হন বলে নিশ্চিত করেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

তিনি বলেন, এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান কাজটি করার সময় হঠাৎ কোনো কারণে এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন আহত হন। সঙ্গে সঙ্গে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক ঘটনা।
বিআরএসটি/এসএস

Related posts

ইরাকে তীব্র ধূলিঝড়ে অসুস্থ হাজারও মানুষ, বন্ধ ২ বিমানবন্দর

brs@admin

দশ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

brs@admin

৫ ধাপে ইউপি নির্বাচন চায় বিএনপি

News Desk

সারা দেশে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৬২০

News Desk

ফারুকীর জন্য দোয়া চাইলেন তিশা

News Desk

ফ্যাসিবাদের সহযোগীরাই ‘না’ ভোট চাচ্ছে : স্থানীয় সরকার উপদেষ্টা

News Desk
Translate »