28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতি

পুরোনো আইনে বাংলাদেশকে আর চলতে দেব না : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরোনো সিস্টেমে পুরোনো আইনে বাংলাদেশকে আর চলতে দেব না। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই।

শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে দেশ গড়তে জুলাই পথযাত্রা শেষে পথসভায় তিনি এ কথা বলেন।

এর আগে শহরের শহীদ মিনার থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা বের হয়। শহরের কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়কে পথযাত্রা হয়। এতে যোগ দেন কয়েক হাজার মানুষ।

নাহিদ বলেন, পুলিশ হত্যাকে ডমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমরা আগামী ৩ আগস্ট এক দফায় স্পষ্ট করেছি আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। যে দমন নিপীড়ন করা হয়েছে আমরা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে। আমাদের লড়াই ছিল ফ্যাসিস্ট রাষ্ট্র, ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে।

মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।

উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমনসহ আরও অনেকে।
বিআরএসটি/এসএস

Related posts

টটেনহ্যামকে উড়িয়ে শিরোপা উৎসবে লিভারপুল

brs@admin

দ. কোরিয়ার বিরুদ্ধে সীমান্তে গুলি চালানোর অভিযোগ উ. কোরিয়ার

News Desk

ডাকসু নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী

News Desk

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

News Desk

গাজা দখলের পরিকল্পনা ইসরায়েলের গ্যাংস্টারসুলভ মানসিকতার পরিচয় : উ. কোরিয়া

News Desk

‘নিঃশর্ত যুদ্ধবিরতি’তে একমত হলো থাইল্যান্ড ও কম্বোডিয়া: মালয়েশিয়া প্রধানমন্ত্রী

News Desk
Translate »