26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিসারাদেশ

৭২-এর সংবিধান রক্ষার চক্রান্ত রুখে দিতে কাজ করছি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ৭২-এর সংবিধানকে প্রতিষ্ঠা করতে একটা পক্ষ মাঠে নেমেছে, আমরা সেই চক্রান্ত রুখে দিতে কাজ করছি।

শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির পদযাত্রা শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই-আগস্টে আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে বাংলাদেশকে আমরা পরিচালিত হতে দেবো না। কিন্তু অভ্যুত্থানের পরে নানা শক্তি পুরনো সিস্টেমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমেছে। বাহাত্তরের সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বের হতে চাই।

তিনি আরও বলেন, আমরা সম্প্রীতির রাজনীতি করতে চাই। এই সম্প্রীতির রাজনীতি আমরা পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে দিবো।

এর আগে, সকালে পদযাত্রায় অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
বিআরএসটি/এসএস

Related posts

দুদকের মামলা থেকে খালাস টুকু, নাসির ও হেলাল

News Desk

লালমোহনে যুবদলের কার্যলয় উদ্বোধন

News Desk

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

News Desk

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মনিরামপুরে আলোচনা সভা

News Desk

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

News Desk

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও শিশু কন্যার মৃত্যু

brs@admin
Translate »