27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ রবিবার (১৩ জুলাই) থেকে সারাদেশে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে এমনটা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা ও মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার যেকোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এ ক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে জানিয়ে তিনি বলেন, দেশের পরিস্থিতি অনুযায়ী বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত হয়েছে। এটা এখন থেকেই শুরু।

এদিকে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

দক্ষিণ সিরিয়ায় যুদ্ধবিরতির জন্য আলোচনা

News Desk

নির্বাচন ঘিরে অনেকেই নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত : ব্যারিস্টার অসীম

News Desk

নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

News Desk

পাকিস্তানে কোরবানির হাট কাঁপাচ্ছে ১২ ফুট উচ্চতার ‘ইমরান খান’! দাম ৮০ লাখ রুপি

brs@admin

রংপুরে সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের ২ সদস্য আটক

News Desk

ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের সঙ্গে নেই এনসিপি : নাহিদ

News Desk
Translate »